শর্তাবলী (Terms & Conditions)

jabalun.com ব্যবহারের আগে অনুগ্রহ করে মনোযোগ সহকারে পড়ুন

সর্বশেষ হালনাগাদ: আগস্ট ২০২৬

১. শর্তাবলী গ্রহণযোগ্যতা

jabalun.com ওয়েবসাইটে প্রবেশ করে, অ্যাকাউন্ট তৈরি করে অথবা এখান থেকে পণ্য ক্রয় করে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন বলে গণ্য হবে। এই শর্তাবলী বাংলাদেশে প্রচলিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১ — এর আওতায় প্রণীত।

২. অ্যাকাউন্ট ও তথ্যের সঠিকতা

অর্ডার করার সময় আপনাকে সঠিক নাম, মোবাইল নম্বর ও ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে। ভুল তথ্যের কারণে ডেলিভারিতে বিলম্ব বা ব্যর্থতা হলে তার দায় ব্যবহারকারীর উপর বর্তাবে।

৩. পণ্য ও মূল্য

  • ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের ছবি, বর্ণনা, পরিমাপ ও মূল্য যথাসব্ সঠিক রাখার চেষ্টা করা হয়; তবে হাতে তৈরি/প্রিন্ট পণ্য হওয়ায় রঙ, মাপ এবং সেলাই সামান্য হেরফের হতে পারে।
  • মূল্য তালিকায় দেওয়া দাম সর্বশেষ হালনাগাদকৃত; প্রাপ্য অর্ডারের মূল্য অর্ডার কনফার্ম হওয়ার সময়ের মূল্য বলে গণ্য হবে।
  • পণ্য সরবরাহের উপর নির্ভর করে; কোনো পণ্য সাময়িকভাবে স্টক আউট হলে আমরা আপনাকে জানিয়ে বিকল্প পণ্য বা পূর্ণ রিফান্ডের প্রস্তাব দেব।

৪. অর্ডার প্রক্রিয়া

  • ওয়েবসাইট, ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করা যায়
  • অর্ডার দেওয়ার পর আমরা সম্ভব সবচেয়ে কম সময়ে আপনাকে অর্ডার নিশ্চিতকরণ (সম্ভব হলে ফোন কলের মাধ্যমেও) জানাবো
  • স্টক সংক্রান্ত কারণে কোনো অর্ডার পূরণ করতে অসমর্থ হলে আপনাকে দ্রুত অবহিত করা হবে এবং অগ্রিম পরিশোধ করা থাকলে তা উপযুক্ত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে

৫. পেমেন্ট পদ্ধতি

আমরা ক্যাশ অন ডেলিভারি (COD), মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট) এবং কার্ড পেমেন্ট গ্রহণ করি। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১ অনুযায়ী, শুধুমাত্র সরবরাহযোগ্য (ready to ship) পণ্যের বেলায় আমরা ১০০% অগ্রিম পেমেন্ট গ্রহণ করি। কোনো কারণে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অগ্রিম পরিশোধ এমন মাধ্যমেই সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

৬. ডেলিভারি নীতি

৫ দিনসম্পূর্ণ পেমেন্ট পরে সেইম শহরের মধ্যে
১০ দিনসম্পূর্ণ পেমেন্ট পরে বিভিন্ন শহরে
৭২ ঘন্টাযেকোনো অভিযোগ সমাধানের সর্বোচ্চ সময়

ঢাকা সিটির ভিতরে এবং বাইরে ডেলিভারি চার্জ আলাদা, যা অর্ডার কনফার্মেশনের সময় জানিয়ে দেওয়া হয়। কোনো অনিবার্য কারণে (প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ বিপর্যয় ইত্যাদি) পণ্য সরবরাহ সম্ভব না হলে অর্ডারের ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে জানানো হবে এবং পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পুরো অগ্রিম ফেরত দেওয়া হবে।

৭. অর্ডার বাতিলকরণ

পণ্য শিপ হওয়ার আগে পর্যন্ত আপনি অর্ডার বাতিল করতে পারবেন। একবার পণ্য শিপমেন্ট হয়ে গেলে তা বাতিল করা যাবে না, তবে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বারবার কারণ ছাড়া অর্ডার বাতিল (পণ্য বুঝে না নেওয়া) করলে পরবর্তীতে অর্ডার গ্রহণে আমরা সবিনয়ে বিরত রাখি।

৮. মেধাস্বত্ব ও কপিরাইট

jabalun.com সাইটের সকল লোগো, ছবি, লেখা ও ডিজাইন Jabalun-এর স্বত্বাধিকারের অধীন। লিখিত অনুমতি ছাড়া এগুলো অন্য কোথাও পুনরুপ্রকাশ বা বাণিজ্যিক ব্যবহার করা যাবে না।

৯. ব্যবহারকারীর দায়িত্ব

  • সঠিক ও সত্য তথ্য প্রদান করা
  • ভুয়া অর্ডার বা হয়রানিমূলক উদ্দেশ্যে ওয়েবসাইট ব্যবহার না করা
  • ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয় এমন কোনো কাজ না করা

১০. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

প্রাকৃতিক দুর্যোগ, কুরিয়ার জটিলতা বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে অবস্থিত অন্য কোনো কারণে সৃষ্ট বিলম্ব বা অসুবিধার জন্য Jabalun দায়ী থাকবে না। আমরা সর্বোচ্চ প্রয়াস করব পরিস্থিতি সমাধানের।

১১. প্রযোজ্য আইন

এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন — ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১ মেনে পরিচালিত হয়। এই শর্তাবলীসংক্রান্ত যেকোনো বিরোধ বাংলাদেশের উপযুক্ত আদালতের এখতিয়াধীন থাকবে।

১২. শর্তাবলীর পরিবর্তন

আমরা যেকোনো সময় এই শর্তাবলী সংশোধন করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তিত শর্তাবলী এই পৃষ্ঠায় প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

১৩. যোগাযোগ

শর্তাবলী সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:

Jabalun

ইমেইল: yasin503509@gmail.com

ওয়েবসাইট: jabalun.com

Shopping Cart